ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

গুমের পর আর ফেরেননি ২৮০ জন, মামলার তদন্ত শেষ পর্যায়ে

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়ার পর আর ফিরে না আসা ২৮০ জনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। যাচাই-বাছাই শেষে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন এবং যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা জানান।

সাক্ষাৎকালে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনায় বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। দ্রুত বিচার নিশ্চিত করতে আরও ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।

তিনি গুমের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনা এবং দীর্ঘদিন ধরে বিচারপ্রত্যাশী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরুর প্রত্যাশা জানান তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

গুমের পর আর ফেরেননি ২৮০ জন, মামলার তদন্ত শেষ পর্যায়ে

আপডেট সময় ০৫:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬