ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

জগন্নাথে ককটেল বিস্ফোরণ : গ্রেপ্তার শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে জবি শিক্ষার্থী রেজওয়ানকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নাজমুল আলম টুটুল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে আসামি রেজওয়ানের পক্ষে আইনজীবী গোলাম রাব্বানী, শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে।

পরে অধিকতর জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ান স্বীকার করে এজাহারনামীয় অন্য আসামিরাসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত আসামি দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। সেখানে উত্তেজিত জনতা রেজওয়ানকে প্রচুর মারধর করায় সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রেজওয়ানসহ এজাহারনামীয় এবং ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসাইন মামলা করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আসামি জামিন পেলে পলাতক হতে পারেন।

ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে রাখাসহ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

জগন্নাথে ককটেল বিস্ফোরণ : গ্রেপ্তার শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৩:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬