ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

বিকাশে ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক

বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টের কয়েকটিতে গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত দেখানো হয়েছে। এ ছাড়া বেশ কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিএফআইইউর নির্দেশনা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে কেন জরিমানা করা হবে না, সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী বিকাশকে এ বিষয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, শনাক্ত হওয়া সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর কয়েকটির গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর দেখানো হয়েছে। পাশাপাশি বেশ কিছু অ্যাকাউন্টে অতিরিক্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অসংগতি থাকার পরও অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, যা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকার পরিপন্থী।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বয়স ও লেনদেনসংক্রান্ত অসংগতি থাকার পরও অ্যাকাউন্টগুলো চালু রাখা হয়েছে। এটি বিএফআইইউর গ্রাহক পরিচিতি যাচাইসংক্রান্ত নির্দেশনার লঙ্ঘন।

বিএফআইইউর কেওয়াইসি নির্দেশনা শুধু এমএফএস প্রতিষ্ঠানের জন্য নয়; ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করার কারণে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত জরিমানা করা হয়। তবে এ ধরনের জরিমানা আরোপের জন্য সংশ্লিষ্ট সার্কুলার অথবা আইনে সুনির্দিষ্ট বিধান থাকতে হয়।

তিনি আরও বলেন, নির্দিষ্ট আইনি বিধানের ভিত্তিতেই জরিমানা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাস্তবায়নে বাধা দেওয়ার মতো বৃহত্তর কোনো অভিযোগের সঙ্গে এসব জরিমানার সম্পর্ক নেই।

আরিফ হোসেন খান জানান, বিকাশের ক্ষেত্রে এখনো কোনো জরিমানা আরোপ করা হয়নি। প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চাওয়াকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিকাশের দেওয়া জবাব সন্তোষজনক কি না, তা পর্যালোচনা করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সির বাণিজ্য বাড়ছে। এসব কার্যক্রমের বড় একটি অংশ ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তবে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় গ্রাহকের পরিচয় যাচাইয়ের জন্য একাধিক প্রযুক্তি ও পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছে বিকাশ। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম ডেইলি স্টারকে বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে যথাযথ গ্রাহক পরিচিতি যাচাই (সিডিডি) প্রক্রিয়া অনুসরণ করে বিকাশের সব অ্যাকাউন্ট খোলা হয়। এ ক্ষেত্রে ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক কেওয়াইসি পদ্ধতি ব্যবহার করা হয়।

তিনি জানান, গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ডেটাবেসে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। একই সঙ্গে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের মাধ্যমে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়।

শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ই-কেওয়াইসি পদ্ধতিতে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তি ব্যবহার করে এনআইডিতে থাকা তথ্য হুবহু সংগ্রহ করা হয়। এ ছাড়া গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহৃত হয়। ফলে এনআইডিতে কোনো ভুল থাকলে সেটি অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হয়। সংগৃহীত তথ্য পরিবর্তনের সুযোগ কেবল গ্রাহকেরই রয়েছে।

১০০ বছর বা তার বেশি বয়স দেখানো অ্যাকাউন্টগুলোর বিষয়ে বিকাশের এই কর্মকর্তা বলেন, এসব অ্যাকাউন্টের বড় একটি অংশে বয়সের অসংগতির কারণ সংশ্লিষ্ট এনআইডিতে জন্মতারিখের ভুল। এ ধরনের অ্যাকাউন্টধারীদের ইসির ডেটাবেসে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানানোর অনুরোধ করা হয়েছে, যাতে তাদের কেওয়াইসি তথ্য হালনাগাদ করা যায়।

তিনি আরও বলেন, কাগজভিত্তিক কেওয়াইসির কিছু ফরমের তথ্য হাতে এন্ট্রি করার সময় ভুলবশত জন্মসাল লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। আলোচিত সব অ্যাকাউন্টকে বর্ধিত গ্রাহক যাচাই (ইডিডি) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বিকাশ লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে বিকাশের নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৮ কোটি। এর মধ্যে সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে ৪ কোটি ২০ লাখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

বিকাশে ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০১:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬