ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

এনভিডিয়ার শেয়ারে ধস, এআই খাতে বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি ও সুদের হার বাড়ার আশঙ্কার পাশাপাশি এনভিডিয়ার প্রধান নির্বাহীকে ঘিরে বিতর্কে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের বিনিয়োগ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। একই দিনে ডেল, স্যান্ডিস্ক, আইরেন, নেবিয়াস ও কোরউইভের শেয়ারেও উল্লেখযোগ্য দরপতন ঘটে।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির ব্যবসায়িক সম্ভাবনা এবং এ খাতে বিনিয়োগের দীর্ঘমেয়াদি লাভ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। বিশেষ করে ছোট এআই অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে সফটব্যাংকের ডেটা সেন্টার প্রকল্পের পরিকল্পনায় পরিবর্তনের প্রভাব পড়েছে জিই ভারনোভার শেয়ারেও।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আর্থিক ফলাফল, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এনভিডিয়ার পরবর্তী আয় প্রতিবেদন এআই খাতের শেয়ারবাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

এনভিডিয়ার শেয়ারে ধস, এআই খাতে বাড়ছে শঙ্কা

আপডেট সময় ১১:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬