ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা সৃষ্টির অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের চলমান পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে এসব কথা বলেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক নেতারা বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। একই সঙ্গে রাতের আঁধারে ভাড়াটে লোক দিয়ে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন।

স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলাস্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা

তিনি বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরের মতো নির্দিষ্ট কিছু স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মূলত কারাগারে থাকা নিজেদের নেতাকর্মীদের জীবনকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ডিসেম্বর ঘিরে তাদের হুমকিকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি জানান, ১৯৭১ সালের পর এবারই দেশে সবচেয়ে জমকালোভাবে বিজয়ের মাস উদযাপিত হবে এবং ১ ডিসেম্বর থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল বিজয় উৎসব পালন করবে।

গণঅভ্যুত্থানের পর বিশেষ একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সমন্বয়কদের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার সংকট তৈরি হলেই একটি পক্ষ আত্মগোপনে চলে যায়।

বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে পরিবারকে সময় দেওয়া কিংবা শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়াকে অত্যন্ত ব্যথিত করার মতো এবং জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও কটাক্ষ করে বলেন, তাদের যদি ‘গুপ্ত রাজনীতি’ করার ইচ্ছা থাকে বা প্রশিক্ষণের প্রয়োজন হয়, তবে ছাত্রদলই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

ছাত্রদল সভাপতি স্মরণ করিয়ে দেন যে, গত সাড়ে ১৫ বছরে তাদের শতাধিক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তবে ৫ আগস্টের পর থেকে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ গুম বা হত্যার শিকার হয়নি।

তিনি অনাকাঙ্ক্ষিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

আপডেট সময় ০৮:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬