ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট জবাব দাবি করেন।

দেশের বিভিন্ন স্থানে নাশকতার বিবরণ দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গেল কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। মাঠে মাঠে, এমনকি আর্মি গল্ফ ক্লাবেও এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবি’র সদর দফতরের সামনে হচ্ছে। থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর তিন দিন হয়েছে। আজকে দুইজন সেখানে আহত হয়েছেন।’

এছাড়া তিনি সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ে বলেন, ‘অতি সম্প্রতি সীমান্ত এলাকায়, পার্বত্য এলাকায় সন্ত্রাসীদেরকে দমন করতে গিয়ে আমাদের একজন তরুণ সেনা সদস্য জীবন হারিয়েছেন। কয়েক দিন আগে আমরা দেখলাম সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।’ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের কর্মীদের ওপর বিক্ষিপ্ত হামলার ঘটনাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই।’

দেশে বিভিন্ন বাহিনীর উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের বিজিবি আছে, আমাদের এসআরবি আছে, আমাদের এপিবিএন আছে, আমাদের রেগুলার পুলিশ ফোর্স আছে, আমাদের আনসার ব্যাটালিয়ন আছে; আমাদের তো স্তরে স্তরে দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের বাহিনী রয়েছে।’

এরপরই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এটার। পুরো দায় নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

ফ্যাসিবাদের পুনরাবৃত্তির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেয়া যাবে না।’

সরকারের উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা কখনও বলতেছেন, ‘ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব’; আবার দুই দিন পরে বলতেছেন যে ‘না, এটা অসম্ভব’ একই ব্যক্তি ‘এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্যে জাতির সামনে কী বার্তা যাচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিক বলেন, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দারা সক্রিয় রয়েছে। এইমাত্র একজন সংসদ সদস্য বললেন যে, কোনো একটা গোয়েন্দা দফতর থেকে তাকে ফোন করে বলা হয়েছে যে, আপনি জামায়াত ছেড়ে দেন।’

এ ঘটনাকে তিনি ধৃষ্টতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ? আমরা ওই যুগটাতো আর ফিরে আসুক, তা দেখতে চাই না।’

বক্তব্যের শেষে তিনি বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা চাই পরিস্থিতি মোকাবিলায় সরকার তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটা দেখতে চাই। এইক্ষেত্রে বিরোধী দল হিসেবে যদি আমাদের কোনো সহযোগিতা সরকার চায়, তা আমরা অত্যন্ত আন্তরিকভাবে, সক্রিয়ভাবে বিবেচনা করে দেখব।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬