ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০১৩ সালের একটি মামলার তদন্তে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। এ জন্য কলকাতার কালীঘাট থানার পুলিশের সহায়তায় সোমবার (৯ নভেম্বর) তার বাসভবনে নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে দিল্লি পুলিশের দুই সদস্য হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে যান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস চক্রবর্তী নোটিশটি গ্রহণ করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় পাঠানো নোটিশে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য মমতাকে তার সুবিধাজনক সময় ও স্থান জানাতে বলা হয়েছে। তিনি চাইলে নিজের বাসভবন, কার্যালয় কিংবা অন্য কোনো সুবিধাজনক স্থানে জিজ্ঞাসাবাদে অংশ নিতে পারবেন।

দিল্লি পুলিশের এই পদক্ষেপের পেছনে রয়েছে ২০১৩ সালের ৯ এপ্রিলের একটি ঘটনা। ওই দিন কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র হেনস্তা ও নিগ্রহের শিকার হন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে একই বছরের ২২ এপ্রিল এসএফআইয়ের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পরে পাতিয়ালা হাউস আদালত থেকে তারা জামিন পান।

মমতার কাছে নোটিশ পাঠানোর বিষয়ে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ১৩ বছর পর নোটিশ পাঠানো নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ নোটিশ দিয়েছে। আইনের চোখে সবাই সমান, মমতা বন্দ্যোপাধ্যায়ও এর বাইরে নন।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী পদে থাকার কারণে মমতা এত দিন যে রাজনৈতিক সুবিধা পেতেন, এখন আর সেই অবস্থানে নেই। ফলে তাকে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে। নোটিশ অমান্য করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ২০১৩ সালে একজন মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা নিয়ে নোটিশ পাঠাতে দিল্লি পুলিশের ১৩ বছর লেগে গেল। এর মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের বিরুদ্ধে ব্যবস্থা এড়াতে তদবির করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সৌগত রায় আরও বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তবে তৃণমূল চায়, মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হোক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ

আপডেট সময় ০৫:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬