ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।

একপর্যায়ে তারা সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় লগি-বৈঠা নিয়ে একটি মিছিল বের করা হয়।

পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, গতকাল রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

আপডেট সময় ০১:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬