ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যে স্বস্তি

দেশে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে।

এদিকে, অক্টোবরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৭ দশমিক ৯০ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

টানা তিন মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে তা কমে আসে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবার নিম্নমুখী হয়েছে।

সার্বিক মূল্যস্ফীতি কমে আসাকে অর্থনীতির জন্য ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যে স্বস্তি

আপডেট সময় ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬