জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর উপলক্ষে ইতালির ভিসেন্সা বিএনপি আয়োজন করে আলোচনা সভা। গত রবিবার বাদ মাগরিব স্থানীয় একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় ভিসেন্সা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফিরোজ খন্দকারের সঞ্চালনায় ও সাবেক সভাপতি রহমান মোহাম্মদ আজিজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও ইতালি বিএনপির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এস এম আলমগীর।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত শেষে জাতীয় সংগীত ও দলীয় সংগীত বাজানো হয়।
আলোচনা সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিএনপি নেতা বেলাল হোসেন, মঞ্জুর আহমেদ জুয়েল, আব্দুল রাজ্জাক, মাসুদ মোড়ল, নিজামুল হক সেলিম, জাকির হোসেন, আলম হাফিজ, সাইদুর রহমান, মাসুম, জুনায়েত জনি সরকার, যুবদল নেতা রবিউল আলম স্বপন, রাসেল পারোয়ারী, ইমতিয়াজ হোসেন রাজ, স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ফরিদুল ইসলাম, সদস্য সচিব সরদার মো. শাকিল, মোস্তাক আহমেদ, মো. কবীর হোসেন প্রমুখ।
বক্তারা ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দি মেজর জিয়াউর রহমানের মুক্তির ইতিহাস তুলে ধরেন, বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রণক্ষেত্রে যুদ্ধ ও চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন সেই বর্ণনা তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ






















