ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল Logo মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল

চাঁদে বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা

চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ ও সেখানে মানুষের বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নির্বাচিত নভোচারীরা চাঁদে গিয়ে ঘাঁটি নির্মাণ, বসবাস ও গবেষণার কাজে যুক্ত হবেন। পাশাপাশি ভবিষ্যতে মঙ্গলে মানব অভিযান পরিচালনার ক্ষেত্রেও ভূমিকা রাখবেন তারা।

গত শনিবার (৭ নভেম্বর) এ নিয়োগের ঘোষণা দেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। তিনি বলেন, নতুন নভোচারীদের কেউ চাঁদে হাঁটার সুযোগ পাবেন, আবার কেউ সেখানে নির্মিত ঘাঁটিতে বসবাস ও কাজ করবেন। একইসঙ্গে মঙ্গলে নভোচারী পাঠানোর প্রস্তুতিতেও তারা অবদান রাখবেন।

নাসার নতুন এই নিয়োগ কার্যক্রম সংস্থাটির আর্টেমিস কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করছে সংস্থাটি। নাসার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৮ সালে নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

নাসার তথ্য অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাইলট হিসেবে প্রশিক্ষণের অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য দক্ষতাও থাকতে হবে প্রার্থীদের।

নাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে নভোচারীদের নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে।

এর আগে ২০২৪ সালে নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নাসা। সে সময় ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

চাঁদে বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা

আপডেট সময় ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬