ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নৌবাহিনী ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নৌপরিবহন খাতে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন ও যৌথ উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (৯ নভেম্বর) নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা ও দক্ষতা বিনিময়ের সুযোগ বাড়বে।

পাশাপাশি জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করার পাশাপাশি দেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নৌবাহিনী ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ০৪:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬