ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক Logo হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আশিকা সুলতানা Logo ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার আসছে হোয়াটসঅ্যাপে Logo ‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নাই’ Logo আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে Logo হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ Logo কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’ Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’

১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চাকরিজীবী ও শিক্ষার্থীরা।

সকাল থেকে মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড ও বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকায় ঘুরে খুব কমসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। অনেক জায়গায় সমাবেশগামী চালকেরা দলবদ্ধ হয়ে অন্যান্য চালকদের গাড়ি চালাতে বাধা দিচ্ছেন। বিশেষ করে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে চলাচলকারী অটোরিকশাগুলো থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়া এবং গাড়ির তার ছিঁড়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাহন না পেয়ে অনেককে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হতে দেখা যায়।

জানা গেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন তাদের ১২ দফা দাবি আদায়ে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে।

কর্মসূচি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিলি করা লিফলেটে ‘রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’ স্লোগান তুলে ধরা হয়েছে। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে—বিআরটিএর মাধ্যমে দ্রুত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের লাইসেন্স দেওয়া, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করা, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধিত মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করা এবং রেকার ও ডাম্পিংয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ করা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে তাদের দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬