আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩:৩০ মিনিটে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রাপ্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন শুরু করার বাধ্যবাধকতা রয়েছে। মূলত সেই সাংবিধানিক নিয়ম রক্ষার উদ্দেশ্যেই এ অধিবেশনটি আহ্বান করা হয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এ অধিবেশন সংক্ষিপ্ত হবে এবং এটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে। অধিবেশনে আলোচনার জন্য ৫ থেকে ৬টি বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বছরের স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতি জানুয়ারি মাসে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী আগামী ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনটি সংক্ষিপ্ত করা হচ্ছে।
চতুর্থ অধিবেশন শুরুর দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের সময়সীমা, প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনাসহ যাবতীয় কর্মসূচি চূড়ান্ত করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচবি
























