ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: চরমোনাই পীর Logo চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি Logo রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: সাবেক এমপি পাপিয়া Logo মিরপুরে নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, আটক ১৪ Logo ৭ নভেম্বরকে ‘স্বাধীনতা রক্ষার দিন’ বললেন রুহুল কবির রিজভী Logo মানব পাচার প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর Logo দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, সাংবাদিকসহ আহত ১০ Logo সানার ভয়াবহ বিমান হামলা: ২২ জন নিহত, ৩০ আহত Logo কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম Logo বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক রংপুরের মাহিগঞ্জের নানছিয়া গ্রামের মো. মহসিন আলীর ছেলে মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) এবং হেলপার মো. সোহরাব (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রংপুর থেকে আসা চট্টগ্রামমুখী একটি মালামালবোঝাই ট্রাক সীতাকুণ্ড উপজেলাধীন মহাসড়কে পন্থিছিলা বড়ুয়াপাড়া অতিক্রম করছিল। এ সময় একই লেনে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: চরমোনাই পীর

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

আপডেট সময় ০৭:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬