ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ Logo ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা Logo কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কারাগারে Logo নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী Logo শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo বন্যা ও ভূমিধসে আক্রান্ত সাড়ে ৭৬ কোটি মানুষ, ৯৯ শতাংশই নিম্ন আয়ের দেশে Logo এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন Logo এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালার ২ দিনের রিমান্ড Logo হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছেন : রিজভী

ইংল্যান্ডের বিস্ময়বালকে দলে ভেড়াতে মৌখিক চুক্তিতে পৌঁছেছে রিয়াল

ইংল্যান্ডের তরুণ বিস্ময়বালক জেজে গ্যাব্রিয়েলকে চুক্তিবদ্ধ করতে মৌখিক চুক্তিতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। বুধবার বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদন এই নিশ্চিক করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছর বয়সী এই তরুণ প্রতিভাবান নিজে রিয়াল মাদ্রিদকেই তার পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন।

গ্যাব্রিয়েল এখনো ইউনাইটেডের নিবন্ধিত খেলোয়াড়। তবে গত সেপ্টেম্বরে ক্লাব ছেড়ে চলে যাওয়ার পর আর সেখানে ফেরেননি তিনি।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তিনি লস ব্লাঙ্কোসদের শিবিরে যোগ দেবেন।

গ্যাব্রিয়েল ও তার প্রতিনিধিদের সাথে রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদি চুক্তিতে মৌখিক সম্মতি হয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়নি বলে জানা গেছে।

এই তরুণ ফরোয়ার্ডকে দলে ভেড়াতে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং পিএসজির মতো ইউরোপীয় পরাশক্তিরা দৌড়ে ছিল, তবে গ্যাব্রিয়েল সান্তিয়াগো বার্নাব্যুকেই বেছে নিয়েছেন।

গ্যাব্রিয়েলের বয়স ১৬ বছর হলেও তার বাবা-মায়ের সূত্রে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাসপোর্ট থাকায় ফিফার বিশেষ নিয়মের সুবিধা নিয়ে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াচ্ছে।

গ্যাব্রিয়েল গত সেপ্টেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন এবং ক্লাবটির সাথে অনুশীলন বন্ধ করে দেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এখনো রিয়াল মাদ্রিদের ক্লাব-টু-ক্লাব আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এদিকে ইউনাইটেড এই দলবদলের ক্ষেত্রে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ

ইংল্যান্ডের বিস্ময়বালকে দলে ভেড়াতে মৌখিক চুক্তিতে পৌঁছেছে রিয়াল

আপডেট সময় ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬