ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ Logo ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা Logo কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কারাগারে Logo নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী Logo শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo বন্যা ও ভূমিধসে আক্রান্ত সাড়ে ৭৬ কোটি মানুষ, ৯৯ শতাংশই নিম্ন আয়ের দেশে Logo এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন Logo এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালার ২ দিনের রিমান্ড Logo হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছেন : রিজভী

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে কারা

মিরপুরের মতো সিলেটে আবারও কয়েনভাগ্য সহায় হলো না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেইস।

লে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে প্রথমে বল করতে নামছে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যাওয়ায় এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই টেস্টে হেরে গেলে হাতছাড়া হবে সিরিজ। তাই হোয়াইটওয়াশ এড়ানো এবং একই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সিলেটে জয়ের কোনো বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের সামনে।

প্রথম ম্যাচে ব্যাটাররা দলের প্রত্যাশা পুরোপুরি মেটাতে ব্যর্থ হয়েছিলেন। সিলেটের পিচে তাই ব্যাটিংয়ে বড় ধরনের উন্নতি করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে শান্ত-লিটনরা। বিশেষ করে বোলারদের লড়াই করার মতো সম্মানজনক পুঁজি এনে দেওয়ার মূল দায়িত্ব বর্তেছে অভিজ্ঞ ও তরুণ ব্যাটারদের কাঁধে।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে কারা

আপডেট সময় ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬