রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

টাঙ্গাইলে বাসে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়৷ গ্রেফতাররা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷

সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷ গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে৷

গত মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com