ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজিরার নতুন তারিখ ২৩ নভেম্বর Logo তাহসিফ হ’ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন Logo গবেষণার মাঠ দখলের প্রতিবাদে গণপূর্তের কুশপুত্তলিকা পোড়ালো শেকৃবি শিক্ষার্থীরা Logo নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ Logo জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন পোশাক শ্রমিকরা Logo আদালতে হাজির না হওয়ায় ফের বিপাকে নোরা ফাতেহি Logo সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ Logo চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু Logo ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

মুক্তির আগেই ‘কিং’-এর স্বত্ব বিক্রির আয় ৬৬৫ কোটি!

মুক্তির এখনো বেশ কয়েক মাস বাকি। অথচ এরই মধ্যে বাণিজ্যিক হিসাব-নিকাশে বড় চমক দেখাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’।

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ছবিটির সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় যা ৮৬৮ কোটি ২৫ লাখেরও বেশি)। বিশেষ করে আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির অঙ্ক ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে জানা গেছে।

সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। ভারতের বাইরে ছবিটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে ফার্স ফিল্মস।

প্রতিষ্ঠানটি এই বিপুল অঙ্কের বিনিময়ে স্বত্ব কিনেছে ন্যূনতম গ্যারান্টির ভিত্তিতে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ন্যূনতম গ্যারান্টির চুক্তি। এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে এই অঙ্ক ১০০ কোটি রুপির সীমাও অতিক্রম করেনি। শুধু আন্তর্জাতিক বাজার নয়, ভারতের বাজারেও বড় অঙ্কের চুক্তি হয়েছে ছবিটি নিয়ে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। এ ছাড়া ওটিটি স্বত্ব নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে ১৫০ কোটি রুপিতে। স্যাটেলাইট স্বত্ব থেকে এসেছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপি।

তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত। প্রেক্ষাগৃহে ছবিটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য কমবেশি হতে পারে।

অর্থাৎ, বক্স অফিসে ‘কিং’ যত ভালো ব্যবসা করবে, এই খাত থেকে আয়ের অঙ্কও তত বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ছবিটির নির্মাণব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। পরবর্তী সময়ে পরিকল্পনায় পরিবর্তন আসায় তা বেড়ে প্রায় ৪০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। শাহরুখ খানের পারিশ্রমিক যুক্ত হলে মোট ব্যয় প্রায় ৫০০ কোটি রুপি হতে পারে। ফলে মুক্তির আগেই বড় অঙ্কের আয় নিশ্চিত হলেও বিনিয়োগের তুলনায় লাভের হিসাব মেলাতে প্রেক্ষাগৃহে ছবিটির সাফল্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন শাহরুখ খান। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এবার এই পরিচালকের সঙ্গে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন তিনি। ছবিটিতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ একঝাঁক তারকা।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। মুক্তির আগেই আয়ের এই হিসাব সিনেমাটি ঘিরে দর্শক ও বাণিজ্য বিশ্লেষকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজিরার নতুন তারিখ ২৩ নভেম্বর

মুক্তির আগেই ‘কিং’-এর স্বত্ব বিক্রির আয় ৬৬৫ কোটি!

আপডেট সময় ১২:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬