ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল Logo মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল

জামায়াত নেতা আখতারুজ্জামান কারামুক্ত

উচ্চ আদালত থেকে জামিনের পর জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের কাছে আসে। এরপর দাপ্তরিক কার্যক্রম শেষ করে আজ সকাল ১০ টায় আখতারুজ্জামানকে কারামুক্ত করা হয়েছে।’

আখতারুজ্জামান রঞ্জনের আইনজীবী দলের সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, গত রবিবার হাই কোর্ট আখতারুজ্জামানের জামিন মঞ্জুর করেন।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করে। সোমবার আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাই কোর্টের দেওয়া জামিন বহাল থাকে। সেই আদেশের পর প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে মঙ্গলবার সকালে আখতারুজ্জামান মুক্তি পান।

এর আগে গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামান রঞ্জনের বাকবিতণ্ডার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় পরদিন ২ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

জামায়াত নেতা আখতারুজ্জামান কারামুক্ত

আপডেট সময় ১২:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬