ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যালন ডি’অরের ইতিহাসে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ Logo হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার শেষে লগ আউট না করলে ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য Logo গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ Logo ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ Logo সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী Logo দক্ষিণ আফ্রিকায় বিমানের ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনা করবে বাংলাদেশ Logo বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান Logo টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর Logo ১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ইসি অনিয়মের প্রমাণ পায়নি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিয়ে বিরোধীদল থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেই বিষয়ে খোঁজখবর নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নষ্ট হয়, এ পর্যন্ত এ রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ঠাকুরগাঁও উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে আসেন সিইসিসহ চার কমিশনার ও ইসি সচিব।

তদারকি শেষে সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।

তিনি বলেন, বিভিন্ন বাহিনীর টহল নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে তদারকি করা হচ্ছে। ঠাকুরগাঁও উপনির্বাচনে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সবকিছু জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করা হচ্ছে।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের ইতিহাসে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ইসি অনিয়মের প্রমাণ পায়নি : সিইসি

আপডেট সময় ০১:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬