ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব Logo এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, ২ দিনের আলটিমেটাম Logo এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের Logo কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত-প্রভাস, আসছেন কঙ্গনাও! Logo টম ক্রুজকে ছেড়ে কার প্রেমে মজলেন আনা দে আরমাস? Logo ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা Logo বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ Logo খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী Logo গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

গাজীপুরে বাসায় ফেরার সময় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে কার্তিক দাস (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার ফিনিশিং অপারেটর ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার কারখানা ছুটি শেষে রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্ট গলিতে পৌঁছালে কয়েকজন ‘ছিনতাইকারী’ তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি।

এ সময় তাদের ছুরিকাঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব

গাজীপুরে বাসায় ফেরার সময় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

আপডেট সময় ১২:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬