রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। 

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাক রহমান ও আসিফ মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেস রেম্পের কাছে পেছন দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com