শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’ চীনে ১০৯ তলা ভবনে আঘাত হানল বিমান দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯ হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে সর্বজনীন পেনশন স্কিমের কিস্তি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও মাসিক কিস্তির টাকা প্রদান করা যাবে।

ইসলামী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে স্বাক্ষরিত হয়।

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান।

এসময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা ও এ.ওয়াই.এম. জিয়াউদ্দীন আল-মামুন, উপসচিব সিরাজাম মুনিরাসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com