জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের খেলায় ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বরিশাল বিভাগের তরুণ ব্যাটার জাওয়াদ আবরার। মাত্র ২২ বলে ফিফটি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন তিনি।
চলমান ২০২৬-২৭ এনসিএল মৌসুমে এই কীর্তি গড়লেন জাওয়াদ। বরিশাল বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে ৯৪ বলে ৯১ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন এই তরুণ।
তার এই ঝোড়ো ইনিংসের মূল আকর্ষণ ছিল মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করা। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানের দখলে।
এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে পারভেজ হোসেন ইমন ১৫ বলের ফিফটিতে রেকর্ডের মালিক, ২০২৪-২৫ মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে হাবিবুর রহমান সোহান ১৪ বলে ফিফটি হাঁকান ২০২৫-২৬ মৌসুমে।
বাংলা৭১নিউজ/আরএইচ























