ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল Logo নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি Logo এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত Logo এল নিনোর ভয়াবহ প্রভাবের আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ Logo আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন Logo বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo ইমন-সাইফের লড়াইয়ের পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা Logo কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু Logo শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অবৈধ জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, তেল ব্যবসায়ী আল-আমিনের মালিকানাধীন ওই গোডাউনে অকটেন, ডিজেল ও পোড়া মবিলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল মজুদ করে অন্যত্র বিক্রি করা হতো। আগুনের তীব্রতায় আশপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মীরন মিয়া বলেন, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোডাউনের মালিক আল-আমিন পলাতক রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল

নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন

আপডেট সময় ০৭:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬