ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত Logo এল নিনোর ভয়াবহ প্রভাবের আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ Logo আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন Logo বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo ইমন-সাইফের লড়াইয়ের পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা Logo কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু Logo শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী Logo ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী Logo ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্র লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও  পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুর এ্যানি।

বুধবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণ ও অসুস্থ নেতাকর্মীর খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর আমরা ছিলাম অত্যাচারিত, নির্যাতিত। গুম, মামলা-হামলা, জেল এ সমস্ত স্টিমরোলার প্রতিনিয়ত তারা আমাদের ওপর চালিয়ে গেছে। এখন ফ্যাসিবাদমুক্ত এই সমাজ।

যদিও আজকে দেশের বাহিরে বসে অনেক ধরনের ষড়যন্ত্রের লিপ্ত। আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।

এসময় বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত

ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৮:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬