বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শনিবার সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। 

সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলের নেতাকর্মীরা। এরপর স্লোগান দিতে দিতে তারা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। জুলাই ঘোষণাপত্রের ইস্যুকে বাধাগ্রস্থ করার জন্য অনেক অপশক্তি রাজপথে সক্রিয় আছে। তারা বাংলাদেশে নানা ধরনের ইস‍্যু তৈরি করার পায়তারা করছে। তবে জাতীয় যুবশক্তি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচি ঘোষণা করা ও তা বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। 

মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই দেশের এই বিশাল জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে জাতীয় যুবশক্তি। 

এ সময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ণ নিশ্চিত করতে কাজ করে যাবে জাতীয় যুবশক্তি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com