ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি Logo এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত Logo এল নিনোর ভয়াবহ প্রভাবের আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ Logo আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন Logo বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo ইমন-সাইফের লড়াইয়ের পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা Logo কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু Logo শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী Logo ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক

চার-ছক্কার বৃষ্টি, ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং—টি-টোয়েন্টির এই যুগে এমন ইনিংসের কথা শুনলে অনেকেই হয়তো ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরার পরামর্শ দেবেন।

কিন্তু ক্রিকেট যে শুধু রান করার খেলা নয়, কখনো কখনো উইকেট আঁকড়ে পড়ে থাকাটাও যে বড় কৃতিত্ব, সেটিই যেন মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ব্যাটার ম্যাক্স ফিল্ড।

১৩২ বল খেলেও তার ব্যাট থেকে আসেনি কোনো রান। তবু এই ‘শূন্যের’ গল্পে তিনিই নায়ক!

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে ২ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা।

আর ফিল্ডের লক্ষ্য? যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা।

সেই লক্ষ্যে কতটা অবিচল ছিলেন ফিল্ড, তা বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট—১৩২ বল মোকাবিলা করেও রানসংখ্যা শূন্য! ক্রিকেটে ব্যাট সাধারণ লক্ষ্য যেখানে যত দ্রুত সম্ভব রান তোলা, সেখানে ফিল্ড উল্টো পথে হেঁটেছেন। রান করার চেয়ে উইকেট বাঁচানোই হয়ে উঠেছিল তার কাছে বড় চ্যালেঞ্জ।

ফিল্ডের এই ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল নর্দার্ন। এরপর ইস্টার্ন তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান তোলার পর দুই অধিনায়ক ড্র মেনে নেন।

ম্যাক্স ফিল্ডের এই মহাকাব্যিক শূন্য রানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ আখ্যা দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক

আপডেট সময় ০৫:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬