বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

পতেঙ্গা সমুদ্র সৈকতে ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর। পুলিশের ধারণা, টার্গেট কিলিং করতেই পতেঙ্গায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। সৈকতের জনসমাগমের ভেতর সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয় শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরের ওপর।

প্রাথমিক তদন্তে এটিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো টার্গেট কিলিংয়ের ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। পুরোনো অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী আকবরকে একাধিকবার গুলি করেন। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

পুলিশ সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সঙ্গে ঢাকাইয়া আকবরের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এর আগেও সাজ্জাদ বাহিনীর সঙ্গে ঢাকাইয়া আকবরের সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ছোটো সাজ্জাদ বর্তমানে কারাবন্দি।

১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে কয়েকজন লোক সাজ্জাদকে ধরে পুলিশে দেন। এই ঘটনায় ঢাকাইয়া আকবরের হাত রয়েছে বলে ধারণা করছে সাজ্জাদ বাহিনী। তারই প্রতিশোধের অংশ হিসেবে এই সশস্ত্র হামলা হতে পারে বলে মনে করছে পুলিশ।

নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ বলেন, এই হামলা পরিকল্পিত। আকবরের শরীরে একাধিক গুলি লেগেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। হামলার ধরন দেখে আমরা ধারণা করছি, এটি সন্ত্রাসীচক্রেরই কাজ।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, পতেঙ্গা সৈকতে একজনকে গুলি করা হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় কারা জড়িত, পুলিশ তা তদন্ত করছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com