ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন Logo ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের Logo শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ২০ পুলিশসহ আহত অর্ধশতাধিক Logo ব্যাংকবহির্ভূত লেনদেন বেড়েছে, এআই সাইবার থ্রেট নিয়ে আইএমএফের সতর্কতা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ১৮৭২ Logo রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার Logo আটকে গেল পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি Logo টেস্টে দক্ষিণ আফ্রিকার উত্থান আকস্মিক নয়, প্রমাণে মরিয়া তেম্বা বাভুমারা Logo হামের উপসর্গে আরও ৩ মৃত্যু Logo ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বেলুচিস্তান

কেন সমর্থকদের কলা নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটি কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ১০০টিরও বেশি আর্থিক নীতিমালা লঙ্ঘনের দায় আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হওয়ার পর তীব্র সংকটে পড়েছে ম্যানচেস্টার সিটি। স্বাধীন তদন্ত কমিশনের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চতর আপিল করলেও ক্লাবটিকে ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে সমালোচনা।

তবে মাঠের ফুটবলে এই রাজনৈতিক ও প্রশাসনিক লড়াইয়ের কোনো নেতিবাচক প্রভাব পড়তে দিতে চান না ভক্ত-সমর্থকরা। ক্লাব, ফুটবলার ও সমর্থকদের মাঝে সংহতি ও ঐক্য গড়ে তোলার অনন্য প্রতীক হিসেবে গ্যালারিতে উড়ানো হচ্ছে বাতাসভর্তি ‘কলা আকৃতির বেলুন’!

এটি মূলত আশির দশকের শেষভাগে ম্যানচেস্টার সিটি সমর্থকদের একটি অতি পরিচিত ঐতিহ্য। ইংলিশ ফুটবলের সেই কঠিন দিনগুলোতেও গ্যালারিতে আনন্দ ধরে রাখতে এবং লিগ কর্তৃপক্ষের সঙ্গে যেকোনো বৈরী সম্পর্কে কৌতুকপূর্ণ প্রতিবাদ হিসেবে বিশাল আকারের কলার বেলুন নিয়ে মাঠে আসতেন সমর্থকরা। দীর্ঘ বিরতির পর ‘১৮৯৪’ নামক সিটি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আবার ফিরিয়ে আনা হয়েছে সেই দৃশ্য।

এক টুইট বার্তায় গোষ্ঠীটি লেখে, ‘ম্যানচেস্টার সিটির ভক্তরা ইতিহাসজুড়ে সবসময়ই একটি রোলারকোস্টারের মধ্য দিয়ে গেছে।’

আর্থিক জালিয়াতির খড়গ ঝুলার পর প্রথম ম্যাচেই অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের মাঠের শক্তির জানান দেয় ম্যানসিটি। ওই ম্যাচে গ্যালারিজুড়ে হলুদ রঙের কলার বেলুনের যে জোয়ার দেখা গেছে, তাকে বাইরের তীব্র আক্রমণের বিরুদ্ধে ক্লাবের প্রতি সমর্থকদের অবিচল আনুগত্য ও ঐক্যের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেসকা।

আজ শনিবার রাতে প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

সেই ম্যাচের আগেও সমর্থকদের মাঠে কলার বেলুন নিয়ে আসার বিশেষ আহ্বান জানিয়েছেন মারেসকা। তিনি বলেন, ‘বিষয়টি সত্যিই অনেক চমৎকার। কলার পেছনের এই ঐতিহাসিক ঘটনাটি আমি আগে জানতাম না। আশা করি আগামীকাল পুরো স্টেডিয়ামে আমরা প্রচুর কলা দেখতে পাব। এটি গ্যালারিতে দারুণ এক আনন্দের পরিবেশ তৈরি করে।

মাঠের বাইরের জটিল পরিস্থিতি দলকে কোনোভাবে প্রভাবিত করছে না দাবি করে ৪৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ যোগ করেন, ‘এই সমালোচনা এবং রায়ের পর ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ মনে হচ্ছে। এমনকি আমার চার সন্তানও আগামীকাল মাঠে যাওয়ার জন্য আমার কাছে কলার বেলুন চেয়েছে! বাইরের এসব ঘটনা আমার নিয়ন্ত্রণে নেই, তাই আমি কোনো চাপ নিচ্ছি না। আমার মূল লক্ষ্য ইপসউইচের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত করা এবং জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন

কেন সমর্থকদের কলা নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটি কোচ

আপডেট সময় ০৩:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬