বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

আসিফ-মাহফুজদের ন্যূনতম নৈতিকতা থাকলে পদত্যাগ করতো: নুর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নুর লিখেছেন, ‘আসিফ-মাহফুজদের ক্ষমতার মোহ আর লোভ না থেকে ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই তারা সরকার থেকে পদত্যাগ করতো। যা হতে পারতো এক নতুন দৃষ্টান্ত। কিন্তু তারা করেনি।’

‘এমনকি সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে আসিফ-মাহফুজদের পদত্যাগের দাবি জানানো হলেও তারা পূর্বের নির্লজ্জ-বেহায়া রাজনীতিবিদদের মতই চেয়ার ধরে রাখলেন।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘এই বয়সেই যদি ক্ষমতা দখল ও ভোগে এত কূটকৌশলের আশ্রয় নিতে পারে, ভবিষ্যতে এরা কী করবে?’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com