ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

নারায়ণগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাতে এ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দাম নামের এক ব্যবসায়ীর কাছে স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। সেই বাবদ সাদ্দামের কাছে প্রায় ১০ লাখ টাকা বকেয়া পাওনা ছিল। সোমবার রাতে জজ মিয়া তাঁর মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে পাওনা টাকা চাইতে সাদ্দামের কাছে যান।

সেখানে পাওনা পরিশোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ধারালো অস্ত্রের কোপে মাকসুদা বেগম ও তার ছেলে রাসেল মারাত্মকভাবে জখম হন। সংঘর্ষে অপর পক্ষের সাদ্দামও রক্তাক্ত হন।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকাকে কেন্দ্র করেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

নারায়ণগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৪

আপডেট সময় ১০:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬