ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী Logo ১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! Logo মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২১ মে) রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোএম।

তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে জিউইশ মিউজিয়ামের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিএনএনকে নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ দুজনই ইসরায়েলি দূতাবাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)-এর ওয়াশিংটন ফিল্ড অফিসের কাছেই অবস্থিত।

হামলার সময় দূতাবাসের রাষ্ট্রদূত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন দূতাবাসের একজন মুখপাত্র।

ঘটনার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ওয়াশিংটনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জিনিন পিরো ঘটনাস্থলে পৌঁছান। মার্কিন ইহুদি কমিটির প্রধান টেড ডয়েচ জানিয়েছেন, ওই সময় ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামে তাদের একটি অনুষ্ঠান চলছিল।

তিনি বলেছেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় আছি।

ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: সিএনএন

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫