ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি-পুত্রবধূ, বাসের ধাক্কায় গেল প্রাণ

জামালপুরের বকশীগঞ্জে বাসের ধাক্কায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৫০) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা ও ফরিদাকে বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি ও পুত্রবধূ।

এ সময় রৌমারীগামী শান্তি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্থানীয়রা বাসটি আটক করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় বাসের হেলপার মহিন উদ্দিনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক অসন্তোষ, ৩ কারখানায় ছুটি

সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি-পুত্রবধূ, বাসের ধাক্কায় গেল প্রাণ

আপডেট সময় ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬