রাজধানীর ভাটারা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পিরোজপুর জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে (৩৫) তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর আসামির জামিন আবেদন নাকচ করে এ আদেশ দিন।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে ভাটারা থানাধীন আবাসিক এলাকা অনিককে গ্রেপ্তার করা হয়।
আজ তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল কাদের তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত।
আটক রাখার আবেদনে বলা হয়, তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি অনিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আটক রাখা প্রয়োজন।
বাংলা৭১নিউজ/আরএইচ























