ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ১০ উপায়

মানুষের জীবনে এমন কোনো অবস্থান নেই, যেখানে তার কোনো দায়িত্ব নেই। একজন সন্তান হিসেবে মা-বাবার প্রতি দায়িত্ব রয়েছে, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি, স্ত্রী হিসেবে পরিবারের প্রতি, শিক্ষক হিসেবে শিক্ষার্থীর প্রতি, ব্যবসায়ী হিসেবে ক্রেতার প্রতি, কর্মকর্তা হিসেবে অধীনস্থদের প্রতি এবং একজন নাগরিক হিসেবে সমাজ ও দেশের প্রতি দায়িত্ব রয়েছে।

এমনকি নিজের শরীর, সময়, সম্পদ ও জ্ঞান সম্পর্কেও মানুষের দায়িত্ব রয়েছে। তাই ইসলাম দায়িত্বকে আমানত হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও।’ (সুরা : নিসা, আয়াত : ৫৮)

মানুষের ওপর অর্পিত দায়িত্ব, মানুষের অধিকার, পদ-পদবি, সম্পদ ও কর্তব্য—সবই আমানতের অন্তর্ভুক্ত।

তাই দায়িত্ব পালন যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, নিষ্ঠা ও সততার সঙ্গে করা হয়, তাহলে জীবনের সাধারণ কাজও ইবাদতে পরিণত হতে পারে।

দায়িত্ব মানেই আমানত

ইসলামের দৃষ্টিতে কোনো দায়িত্বকে ছোট করে দেখার সুযোগ নেই। দায়িত্ব যত বড়ই হোক বা ছোটই হোক, তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার একটি মাধ্যম। একজন কর্মচারীর কাছে তার কর্মস্থলের দায়িত্ব যেমন আমানত, তেমনি একজন পিতার কাছে সন্তান এবং একজন স্বামীর কাছে স্ত্রীও আমানত।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ এরপর মহানবী (সা.) শাসক, পরিবারের কর্তা, নারী ও অন্য দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বের কথা উল্লেখ করেন। (সহিহ বুখারি, হাদিস : ৭১৩৮)

১. আল্লাহর সন্তুষ্টির নিয়তে দায়িত্ব পালন করা

দায়িত্ব পালনের সর্বপ্রথম শর্ত হলো নিয়ত শুদ্ধ করা। মানুষ যদি শুধু বেতন, পদোন্নতি, প্রশংসা বা মানুষের বাহবা পাওয়ার জন্য দায়িত্ব পালন করে, তাহলে তার কাজের বাহ্যিক সৌন্দর্য থাকলেও আখিরাতের সওয়াব থেকে সে বঞ্চিত হতে পারে। অন্যদিকে একজন মানুষ যদি মনে করে—‘আমি এই কাজটি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানুষের হক আদায় করার জন্য’—তাহলে তার দৈনন্দিন কর্মও ইবাদতে পরিণত হতে পারে।

২. দায়িত্বকে বোঝা মনে না করা

অনেকেই দায়িত্বকে কেবল চাপ হিসেবে দেখেন। ফলে সুযোগ পেলেই দায়িত্ব এড়িয়ে যেতে চান কিংবা কাজ ফাঁকি দেন। একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এর বিপরীত হওয়া উচিত। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি আকাশমণ্ডলী, পৃথিবী ও পর্বতমালার সামনে আমানত পেশ করেছিলাম; কিন্তু তারা তা বহন করতে অস্বীকৃতি জানাল…।’ (সুরা : আহজাব, আয়াত : ৭২)

৩. দায়িত্ব পালনে সততা ও আমানতদারিতা রক্ষা করা

দায়িত্বশীলতার অন্যতম ভিত্তি হলো সততা। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতারণা, আত্মসাৎ, ঘুষ, মিথ্যা হিসাব কিংবা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমানতের খিয়ানতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও রাসুলের সঙ্গে খিয়ানত কোরো না এবং নিজেদের আমানতসমূহেরও খিয়ানত কোরো না।’ (সুরা : আনফাল, আয়াত : ২৭)

৪. দায়িত্ব পালনে সচেষ্ট হওয়া

কোনো দায়িত্বশীল ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি হলো ন্যায়পরায়ণতা। নিজের লোক বলে অন্যায়কে সমর্থন করা এবং অপরিচিত বলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ বলেন, ‘তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়বিচারের সঙ্গে বিচার করবে।’ (সুরা : নিসা, আয়াত : ৫৮)

৫. দায়িত্ব যথাসাধ্য সুন্দরভাবে সম্পন্ন করা

দায়িত্ব পালন মানে শুধু কাজটি শেষ করে দেওয়া নয়; বরং তা যথাসম্ভব সুন্দর ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করা। কাজ ফেলে রাখা, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা কিংবা সামান্য সুযোগ পেলেই দায়িত্ব এড়িয়ে যাওয়া মুমিনের চরিত্র হতে পারে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন কোনো কাজ করে, আল্লাহ তা পছন্দ করেন যে, সে তা সুচারুরূপে সম্পন্ন করুক।’ (বাইহাকি, হাদিস : ৪৯২৯)

৬. পরিবারকে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করা

ইসলামে পরিবারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পুরুষের পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে; স্ত্রী-সন্তানের অধিকার আদায় করা, তাদের ভরণপোষণ করা, দ্বীনি শিক্ষা দেওয়া, নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা তার দায়িত্বের অংশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল এবং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৭১৩৮)

৭. কর্মক্ষেত্রে দায়িত্বশীল হওয়া

একজন মুসলমান কর্মক্ষেত্রে প্রবেশ করার পর তার সময়, পদ ও দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করবে। অফিসের নির্ধারিত সময়ে কাজ না করে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকা, দায়িত্বে অবহেলা করা কিংবা প্রতিষ্ঠানের সম্পদ অপব্যবহার করা আমানতের পরিপন্থী। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।’ (সুরা : তাওবা, আয়াত : ১২০)

৮. সময়ের প্রতি দায়িত্বশীল হওয়া

সময়ও আল্লাহর দেওয়া একটি আমানত। জীবনের প্রতিটি মুহূর্ত একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়কে অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে ইবাদত, পরিবার, জীবিকা, জ্ঞানার্জন ও মানুষের কল্যাণে ব্যয় করা উচিত। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝাতে বলেন, ‘শপথ সময়ের! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।’(সুরা : আসর, আয়াত : ১–২)

৯. দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে ওঠা

কখনো দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রিয় মানুষ বা স্বজনের বিরুদ্ধেও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন প্রকৃত ঈমানের পরিচয় হলো সত্য ও ন্যায়ের পক্ষে থাকা। আল্লাহ বলেন, ‘তোমরা ন্যায়ের ওপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের, তোমাদের পিতা-মাতা অথবা আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়।’ (সুরা : নিসা, আয়াত : ১৩৫)

১০. দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখা

দায়িত্বশীলতার সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর ভয় ও জবাবদিহির অনুভূতি। মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন—এই বিশ্বাস একজন মানুষকে গোপনেও সৎ থাকতে সাহায্য করে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর সদা পর্যবেক্ষক।’ (সুরা : নিসা, আয়াত : ১)

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১২:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬