ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী Logo দক্ষিণ আফ্রিকায় বিমানের ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনা করবে বাংলাদেশ Logo বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান Logo টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর Logo ১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির Logo হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের জেরে আন্তর্জাতিক চাপ আরও জোরালো হয়ে উঠেছে। এমনকি, গত কয়েক দিনের ব্যবধানে গাজায় শত শত মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার (২০ মে) দেশ তিনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, গাজায় যদি সামরিক অভিযান বন্ধ না করা হয় ও মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত থাকে, তাহলে তারা ইসরায়েলের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞাসহ ‘কঠোর পদক্ষেপ’ নিতে বাধ্য হবে।

গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরপরই ইসরায়েল ‘গিডিওনের রথ’ নামক একটি নতুন ভয়াবহ স্থল অভিযান শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামাস নতুন জিম্মি বিনিময় চুক্তিতে রাজি না হলে এই অভিযান চলবে।

জানা গেছে, নতুন অভিযানে উত্তর ও দক্ষিণ গাজায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গত সপ্তাহে হামাসের ৬৭০টিরও বেশি ‘লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালানো হয়েছে। সোমবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সের ওষুধের গুদামে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা এমএপি’র সহায়তায় সরবরাহ করা ওষুধকে ও চিকিৎসা সামগ্রী ধ্বংস হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছেন ও পুরো উত্তরের একমাত্র কার্যকর হাসপাতাল বন্ধ হয়ে গেছে। নিহতদের মধ্যে বহু পরিবারের সদস্য ঘুমন্ত অবস্থায় বোমার আঘাতে মারা যায়। বৃহস্পতিবার (১৫ মে) থেকে এ পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত ও ১ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে, ইসরায়েল কিছু ‘প্রাথমিক খাদ্য সহায়তা’ প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনীয়তার তুলনায় সামান্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। মানবিক সহায়তা সরবরাহে ঘাটতি ও ইসরায়েলের চলমান আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: সিএনএন

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার

আপডেট সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫