ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন Logo শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতির আবেদন: আজ গুরুত্বপূর্ণ আইনি শুনানি Logo অস্থিরতা কাটছে না: ১২১ তৈরি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত, বিজিএমইএ’র উদ্বেগ Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি

কারাগারে গায়ক নোবেল

রাজধানীর ডেমরা থানায় ধর্ষণের উদ্দেশে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক ইলামনি। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, গত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় নোবেলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় সাত মাস আটকে নির্যাতন ও ধর্ষণের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। মেয়েটিকে উদ্ধারের পর তার জবানবন্দি থেকে এসব তথ্য জানা যায়। পরে তার মামলায় কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়।

বর্তমানে নির্যাতিত ওই নারী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

কারাগারে গায়ক নোবেল

আপডেট সময় ০৪:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫