রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন। তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল ও কুলিয়ারচর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলামের মৃত্যু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com