ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া

প্যারিস ফ্যাশন উইকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে আবারও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হাঁটেন দেবদাস খ্যাত এই অভিনেত্রী।

র‍্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টাল খচিত কেপসহ একটি কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথার ঝলমলে রত্নখচিত মুকুট, সতেজ মেকআপ এবং ট্রেডমার্ক লাল লিপস্টিক তার এই আভিজাত্যপূর্ণ সাজকে পূর্ণতা দিয়েছিল। অনুষ্ঠানটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।

ফ্যাশন শো শুরু হওয়ার আগে রিহার্সালের সময় আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরার একটি মিষ্টি মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এ ছাড়া শোয়ের ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও পুনর্মিলন ঘটে এই তারকার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১০:২১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬