ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ Logo সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী Logo সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি Logo সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo শরীরে চর্বি থাকা কেন জরুরি, কমে গেলে কী ক্ষতি হয় Logo ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের Logo নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি : সিপিবি Logo ‘শুভ জন্মদিন আপা’ লিখে পোস্ট, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাসভাড়া বন্ধে রিট

সরকারি মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ইজারা বা ভাড়া দেওয়া বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়েছে।

একই সঙ্গে বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে ব্যবহৃত সব বিআরটিসি বাস প্রত্যাহার করে সাধারণ যাত্রীদের জন্য নিয়মিত বাণিজ্যিক রুটে চালানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রিটটি করেন। এতে মন্ত্রিপরিষদসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং বিআরটিসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন, ২০২০ অনুযায়ী বিআরটিসির বাস জনস্বার্থে সাধারণ যাত্রীদের গণপরিবহন হিসেবে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য এসব বাস ইজারা দেওয়া হচ্ছে, যা আইনের উদ্দেশ্যের পরিপন্থী।

আবেদনে আরও বলা হয়, বিআরটিসির বাস ইজারা নীতিমালা, ২০০৭ অনুযায়ী কেবল অভিজ্ঞ বাণিজ্যিক পরিবহন ব্যবসায়ীরা বাস ইজারা নিতে পারেন এবং ইজারা নেওয়া বাস তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরও নিষিদ্ধ। সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাস দেওয়ার মাধ্যমে এসব বিধান লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রিটকারীর দাবি, জনগণের করের টাকায় কেনা বিআরটিসির বাস সাধারণ যাত্রীদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা সংবিধানের সমতা ও আইনের আশ্রয় লাভের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি পরিবহন খাত থেকে বাস ভাড়া নিলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে।

এসব বিবেচনায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়ার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাসভাড়া বন্ধে রিট

আপডেট সময় ০২:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬