ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
উৎসবমুখর পরিবেশে ব্যাব'র ৩৪তম এজিএম অনুষ্ঠিত

নীলা সভাপতি ফারুক সা.সম্পাদক

অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এতে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য ড. নাজনীন নীলাকে সভাপতি ও মো. ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
​
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রিসবেনের ঐতিহ্যবাহী আর্চারফিল্ড ওয়েটল্যান্ডস কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মাধ্যমে ২০২৫–২০২৬ মেয়াদের বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
​
কার্যক্রম উপস্থাপন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সভার প্রথম পর্বে বিদায়ী কমিটির পক্ষ থেকে বিগত বছরের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড, অর্জন এবং আর্থিক বিবরণী সংবলিত একটি বিস্তারিত পাওয়ারপয়েন্ট প্রেজনটেশন উপস্থাপন করা হয়। সাধারণ সদস্যরা বিদায়ী কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
​
এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের বার্ষিক সদস্য ফি ২০ ডলার থেকে বাড়িয়ে ৩০ ডলার নির্ধারণ করা হয়। এছাড়া বিদায়ী সভাপতি সজিব মুশফিকুর রহমান ব্যাবের গঠনতন্ত্র অনুযায়ী ক্রীড়া নীতিমালার কিছু প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করলে তা অনুমোদিত হয়।
​
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি ঘোষণা
দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার ড. তরফদার শামীমের পরিচালনায় নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচন কমিশনার জানান, গঠনতন্ত্রের ১৮ নম্বর ধারা ও নির্বাচনী তফসিল অনুযায়ী ৭টি পদের বিপরীতে মোট ৭টি বৈধ মনোনয়নপত্র জমা পড়ে। ফলে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
​
নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি হাসিবুল চৌধুরী, কোষাধ্যক্ষ রহিম খান, সাংস্কৃতিক সম্পাদক লিজিয়া সালাম, ক্রীড়া সম্পাদক মো. সাজেদুল ইসলাম এবং মিডিয়া ও যোগাযোগ সম্পাদক হাসান তানভীর।
​
কমিউনিটিকে সুসংগঠিত করার প্রত্যয়
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ড. নাজনীন নীলা উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “আগামী দিনে ব্রিসবেনের বাংলাদেশি কমিউনিটিকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করতে আমরা একযোগে কাজ করব।”
​
নির্বাচন কমিশনার ড. তরফদার শামীম নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​প্রবাসে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাবের এই ৩৪তম বার্ষিক সাধারণ সভা।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

আপডেট সময় ০১:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬