ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সড়ক দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা দীপক কুমার করের ভাতিজা রিপন কুমার কর (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার বনানী বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিপন কুমার কর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঢাকার শান্তিনগর শাখার ডেলিভারি কাউন্টারের সাবেক সিএসও ছিলেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের তপন কুমার করের মেঝ ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন বলে জানা গেছে।

এদিকে শুক্রবার দুপুরে রিপন কুমার করের মরদেহ চান্দাইকোনা মুন্ডুমালা মহাশ্মশানে দাহ করা হয়। তিনি স্ত্রী ও এক নাবালক ছেলে রেখে গেছেন।

বগুড়ার শেরপুর হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপন করের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৫:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬