ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মনে রাখতে হবে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যাতে কোনও অবস্থাতেই কোনও বদ অভ্যাসের দাস না হয়। মাদকাসক্তি থেকে আমরা নিজেরা দূরে থাকবো, অন্যদেরও দূরে রাখতে সহযোগিতা করবো। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করবো, যাতে মাদকাসক্ত অথবা মাদক আমাদের কোনও অবস্থাতেই ক্ষতি না করে। যারা মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত হয় আস্তে আস্তে তাদের লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, অল্প বয়সেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা বুঝতেও পারে না যে তারা কতটা কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাদার কার্লো মেনাপেচ ও জুলিও বেরুত্তী (পীমে) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আদিবাসী, বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করবো। আমারা সুখে দুখে একজন আরেকজনের পাশে দাঁড়াবো। এই এলাকায় কোনও অশান্তি, অনাচার, দখলদারি কেউ যেন করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো।

ডা. জাহিদ হোসেন বলেন, কোনও ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই প্রশাসনকে জানাবেন, আমাদের জানাবেন। আপনাদের স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দকে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব যেকোনও সমস্যার সমাধানে আপনাদের পাশে থাকবো। বর্তমান সরকার চায়, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েরা যাতে শারীরিক ও মানসিকভাবে শক্ত হয়ে গড়ে উঠে, যেন আগামী দিনে তারা এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা অর্জন করে। আমরা চাই তারা মানুষ হিসেবে আমাদের চেয়েও ভালো মানুষ হবে, শিক্ষা দীক্ষায় আরও ভালো করবে, শারীরিক ও মানসিকভাবে আরও উন্নত হবে।

খেলা উদযাপন কমিটির সভাপতি আলবেরিকুশ খালকোর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, খিদিরপুর উপধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার নিকোলাস বেসরাসহ অনেকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় ০৪:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬