ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট Logo পিরোজপুরে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু Logo সাদা না বাদামি চিনি, কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী Logo শীতের শুরুতেই কুয়াশার সঙ্গে বাড়ছে দূষণের ধোঁয়া Logo রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন Logo রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে আসামি নজরুলকে আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞেসাবাদের জন্য সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছেন মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মামলার ‘মূল রহস্য’ উদঘাটনে নজরুলকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তাকে আরও বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এদিন বিকেল সোয়া চারটার দিকে তাকে পুলিশি পাহাড়ায় আদালতে তোলা হয়। পরে রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে গাজী নজরুলের পক্ষে তার আইনজীবী মো মাহবুবুর রহমানসহ অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, উনি হার্টের রোগী রিং পড়ানো, ন্যাম ভবনে বসবাস করে পালানোর সুযোগ নেই চারদিনের রিমান্ডে কোনো অগ্রগতি নেই। সুতরাং তাকে রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেওয়া হোক।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার এই মামলায় গ্রেপ্তার ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

আপডেট সময় ০৫:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬