ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য এড়িয়ে যাওয়ায় গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় চার দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়ায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে (গাজী নজরুল) ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন এ আবেদন করেন।

আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে ডিবির তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে আসামি জি এম নজরুল ইসলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন। নিহতের পরিবার থেকে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হচ্ছে এবং সাংসারিক নানা বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। তাই মামলার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পরবর্তীতে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ওই সময় তার রুমে কিছু চিরকুট পাওয়া যায়।

ঘটনার পরদিনই নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২১ সেপ্টেম্বর আদালতের আদেশে নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।

সেদিন রাতেই মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। এক দিনের রিমান্ড শেষে প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হলেও, চার দিনের রিমান্ড শেষে এমপি নজরুলকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করল ডিবি। গতকাল এ মামলার তিন নম্বর আসামি নিহতের মামলা ওবায়দুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬