ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারারক্ষী ও কয়েদিরা ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করত Logo বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু Logo পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘সাইবার পুলিশ ইউনিট’ Logo হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ Logo ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে যেতে হবে না, ঘরে পৌঁছে যাবে : সমাজকল্যাণমন্ত্রী Logo ২৪-এর পরাজিত শক্তিকে আশকারা দেবেন না : রিজভী Logo গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: শহীদ উদ্দীন এ্যানি Logo বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার Logo যাত্রীবাহী বাসে ২৪২৮ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার Logo ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

কারোর আশকারায় ফুটপাত দখল করা যাবে না : রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, কারোর আশকারায় ফুটপাত দখল করা যাবে না। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ নতুন বাজার স্টেডিয়াম এলাকায় মার্কেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

সমস্যা সমাধানে নির্দিষ্ট স্থানে ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করা জরুরি বলে মনে করে তিনি। এ ছাড়া ফুটপাত দখল ও শহরের বিভিন্ন অনিয়মের জন্য সংশ্লিষ্টদের দায়ী করে এ ধরনের অব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাশেদ খান।

এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে পৌর মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান ও স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন। এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

এতে মেইন বাসস্ট্যান্ড থেকে মধুগঞ্জ বাজার ও জনতার মোড় পর্যন্ত প্রায় সারাক্ষণ যানজট লেগে থাকে। ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, ফুটপাত দখলমুক্ত করা এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ করে দিতে পৌর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কেটটি চালু হলে ফুটপাতের ওপর ব্যবসা পরিচালনার প্রবণতা কমবে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিনের যানজট ও পথচারীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কারারক্ষী ও কয়েদিরা ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করত

কারোর আশকারায় ফুটপাত দখল করা যাবে না : রাশেদ খান

আপডেট সময় ১২:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬