রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ থেকে চাকরিচ্যুত ৩২১ জন সাব-ইন্সপেক্টর পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৯ মে) সকাল ৯টায় পুলিশ সদর দপ্তরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টররা অভিযোগ করেন, চলমান প্রশিক্ষণ থেকে তাদের অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী মোসাম্মৎ আতিয়া বলেন, আমাদের দাবি নিয়ে আমরা গত জানুয়ারি মাস থেকে আন্দোলনে নেমেছিলাম। পুলিশ সদর দপ্তর থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে, আমাদের দাবিটা তারা বিবেচনা করবেন। এখন দুই-তিন মাস পার হলেও কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।

মানববন্ধনে অংশগ্রহণকারী সৌরভ কর্মকার বলেন, আমরা এখন আর্থিকভাবে খুবই বিপর্যস্ত। পারিবারিকভাবে আমরা চাপে আছি। আমাদের বেশিরভাগই নিম্ন এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। চাকরি না থাকায় অর্থনৈতিকভাবে আরও ভেঙে পড়ছি।

তিনি আরও বলেন, আমরা মোট ৩২১ জন এ বঞ্চনার শিকার। একই প্রশিক্ষণ নিয়েও আমাদের বাদ দেওয়া হলো কেন, তা জানি না। আমার ব্যাচের অন্যান্য সদস্যরা থানায় দায়িত্ব পালন করছে, আর আমরা রাস্তায় দাঁড়িয়ে। আমাদের পুনর্বহালের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com