ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক Logo সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব Logo নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান Logo আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার Logo রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে Logo ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস Logo উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের মশাল মিছিল Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার

সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দুদকের তথ্য অনুযায়ী, ফরিদা ইয়াসমিন ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগ, এসব অর্থ ঘুস, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত এবং অর্থের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা হবে।

এর আগে নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশের খবরও প্রকাশিত হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৪:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬